• সোম. জুন ১৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান: শিক্ষা মন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

Byadmin

এপ্রিল ২০, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের “বেস্ট ফিউচার জেনারেশনস” বিষয়ক বিশেষ দূত । বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশেষ দূত বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো নানা সামাজিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও ‘স্কুল মিল’, শিশুস্বাস্থ্য সেবা ও সংশ্লিষ্ট খাতে আরও বিস্তৃতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সারাদেশে ‘মিড ডে মিল’ চালু, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাকে আধুনিক, কারিগরি ও আনন্দময় করতে ক্রীড়া শিক্ষক ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

এ সময় মন্ত্রী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশের শিক্ষা ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী , শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা , প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights