• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাল সনদে চাকরি: ৪৭১ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

Byadmin

এপ্রিল ১৬, ২০২৬

সাইফুল ইসলাম:

জাল ও ভুয়া সনদ ব্যবহার করে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৪৭১ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে এসব ভুয়া সনদধারী শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা বাতিল করা হবে। একই সঙ্গে চাকরিকালে তারা যে বেতন-ভাতা গ্রহণ করেছেন, তা ফেরত নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিআইএর নিরীক্ষা কার্যক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে এসব জাল সনদধারী শনাক্ত করা হয়েছে এবং তাদের বিস্তারিত তথ্যসহ তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া সনদধারীদের বিরুদ্ধে শুধু এমপিও বাতিল নয়, আর্থিক অনিয়মের বিষয়েও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights