• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে কিশোর অপহরণ, মুক্তিপণ দাবি; থানায় অভিযোগ

Byadmin

মার্চ ১৯, ২০২৬


মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮ বছর বয়সী এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাগমোড়া এলাকার বাসিন্দা এক নারী জানান, তার ছেলে রিতুল গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে একই এলাকার শামীম (২৬) নামের এক ব্যক্তি ০১৮৮৮৬৭৫১০৩ নম্বর থেকে ফোন করে জানায়, সে ও তার সহযোগীরা রিতুলকে অপহরণ করেছে।
অভিযোগে আরও বলা হয়, অপহরণকারীরা কিশোরকে মুক্ত করার জন্য ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে মাদক দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা অথবা প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিতুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে শামীমকে নামীয় আসামি করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights