• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ফারুক খোকন

Byadmin

মার্চ ১৭, ২০২৬

মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ফারুক খোকন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

তিনি রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দেয়। তাই ঈদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি রূপগঞ্জবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights