• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ তিন আসামির রায় ১৭ নভেম্বর

Byadmin

নভে. ১৩, ২০২৫

স্টাফ রিপোর্টার:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মামলায় তিনিই পরবর্তীতে রাজসাক্ষী হয়ে যান।

মামলার যুক্তিতর্ক পর্যায়ে রাষ্ট্রপক্ষ পাঁচ দিন ও আসামিপক্ষ তিন দিন যুক্তি উপস্থাপন করে। ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার সমাপনী বক্তব্য দেন। পরে রায় ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তি নির্ধারণ ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন।

👉 রায় ঘোষণার দিন: সোমবার, ১৭ নভেম্বর
👉 স্থান: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকা

চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে ঘিরে আদালতপাড়ায় ইতিমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights