• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, লন্ডনে এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

Byadmin

ডিসে. ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি নিজেই এ তথ্য জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে তার বহু স্মৃতি, সুখ-দুঃখের সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, “আপনাদের সঙ্গে আমি বহু কষ্ট শেয়ার করেছি। বিভিন্ন সংকটময় মুহূর্তে আপনারা আমাকে ও আমার পরিবারকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা ও সমর্থন যুগিয়েছেন।”

দেশে ফেরার প্রসঙ্গে তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন,
“ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। কিন্তু লন্ডনে উপস্থিত প্রত্যেকের কাছে আমার অনুরোধ—দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না।”

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এয়ারপোর্টে ভিড় হলে হট্টগোল সৃষ্টি হবে এবং এতে বাংলাদেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
তিনি আরও বলেন, “এয়ারপোর্টে গেলে মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি। এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে।”

তারেক রহমান স্পষ্ট করে জানান, যারা তার এই অনুরোধ মেনে এয়ারপোর্টে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল।
আর যারা অনুরোধ উপেক্ষা করে সেখানে যাবেন, তাদের সম্পর্কে তিনি বলেন, “আমি ধরে নিতে বাধ্য হবো—তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।”

তারেক রহমানের এই ঘোষণাকে কেন্দ্র করে দেশে ও প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights