• বুধ. জুলা ১৫, ২০২৬

সাইনবোর্ডে জনদুর্ভোগ কমাতে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের স্বেচ্ছাসেবী কার্যক্রম

ByShirso aparadh

জুলা ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দও অংশ নেন।ফুটওভার ব্রিজের সংস্কারকাজ চলমান থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়া পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করেন স্বেচ্ছাসেবীরা। একই সঙ্গে সাইনবোর্ড থেকে চট্টগ্রাম ও কুমিল্লাগামী সার্ভিস লেনে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন তারা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশরাফুল ইসলাম বলেন, তার পর্যবেক্ষণে সার্ভিস লেনে যাত্রী পরিবহনের জন্য বাস দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বাস কাউন্টারগুলোকে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনা, নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী ওঠানামা নিশ্চিত করা এবং মহাসড়কসংলগ্ন অবৈধ দখল ও অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে জনস্বার্থে এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এখনই দেখুন

Verified by MonsterInsights