• রবি. জুন ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Byadmin

এপ্রিল ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দলীয় সূত্র জানায়, আগামী ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে।

রুহুল কবির রিজভী জানান, দুই হাজার টাকার বিনিময়ে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন। একইসঙ্গে তিনদিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকছে। তিনি আরও বলেন, প্রার্থীদের দক্ষতা, যোগ্যতা এবং অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে আগামী ১২ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতসহ জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত রয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights