• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনায়ন পেলেন যারা।।

Byadmin

এপ্রিল ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড টানা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ শেষে এ তালিকা চূড়ান্ত করে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এ মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী তাদের ফরম জমা দেন। সেখান থেকে যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।

দলটির নেতারা বলছেন, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক অবদানের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। এখন এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিএনপির এই সিদ্ধান্তকে দলীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights