• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

Byadmin

অক্টো. ১৮, ২০২৫

মনির হোসেন :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হঠাৎ করেই ভিলেজের আমদানি পণ্য সংরক্ষিত অংশে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ৪টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীসহ বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দলও সহায়তা করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “কার্গো ভিলেজের একটি অংশে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যাত্রীসেবায় কোনো বিঘ্ন ঘটেনি।”

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights