• বৃহঃ. আগ ২০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ByShirso Aparadh

আগ ২০, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

ভোটগ্রহণ শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট প্রদানের নিয়ম তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, সংসদেই তার নাম ঘোষণা করা হবে।

সিইসি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনি কর্তার স্বাগত বক্তব্যে তিনি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট প্রদান ও গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights