• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাজধানীসহ বিভিন্ন জেলায় ভূমিকম্পে আতঙ্ক

Byadmin

নভে. ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কম্পন টের পেয়ে অনেকেই বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দ্রুত বাইরে বের হয়ে আসেন। কেউ কেউ খোলা জায়গায় গিয়ে অবস্থান নেন।

প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিকার স্কেলে প্রায় ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশাল সংলগ্ন এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নতুন করে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights