• মে ৩০, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মেট্রোরেলের ২ লাখ টিকেট নিয়ে গেছেন যাত্রীরা, ফেরত দেওয়ার আহ্বান

Byadmin

অক্টো. ১৫, ২০২৪

টিকেট না থাকায় প্রায়ই কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকে

মেট্রোরেলে এককযাত্রার ২ লাখ টিকিট (কার্ড) সঙ্গে করে নিয়ে গেছেন যাত্রীরা। এতে স্টেশনগুলোতে টিকেট সংকট দেখা দিয়েছে। এসব টিকিট ফেরত দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার (১৪ অক্টোবর) উত্তরা ডিপোতে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, “সবগুলো স্টেশন মিলিয়ে দুই লাখ ৬৮,৪৪১টি এককযাত্রার টিকেট দেওয়া হয়েছিল। এর মধ্যে এককযাত্রার যাত্রীরা বহির্গমন গেটে বসানো নির্ধারিত মেশিনে জমা না দেননি প্রায় ২ লাখ কার্ড। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ৬,৮৮১টি কার্ড। দেড় হাজার কার্ড অন্যান্যভাবে হারিয়েছে।”

যাত্রীদের এসব কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, “এককযাত্রার টিকিট মেট্রোরেল স্টেশনের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনও কাজে ব্যবহার করতে পারবেন না। তাই অনুরোধ রইলো এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।”

মেট্রোরেলের বিভিন্ন স্টেশনের কর্মীরা জানান, একটি পরিবারের কয়েকজন সদস্যের জন্য টিকেট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দুই-একটি টিকিট জমা দেওয়া হয়। বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা দেয় না। অনেক যাত্রী আবার ভিড়ের মধ্যে টিকেট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এরকম ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে।

এককযাত্রার এতগুলো টিকেট না থাকার ফলে মেশিনগুলোতেও টিকেটের কমতি পড়ে বলে জানান বিভিন্ন স্টেশনের কর্মীরা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights