• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মণিরামপুরে প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির দায়ে জরিমানা

Byadmin

এপ্রিল ১, ২০২৬

মণিরামপুর প্রতিনিধিঃনয়ন রায়

যশোরের মণিরামপুর পৌর শহরে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় করার অপরাধে অর্ণব ফার্মেসী, রাবেয়া ফার্মেসী এবং নজরুল ড্রাগ হাউজে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ (ঘ) ধারা মোতাবেক প্রত্যেক ফার্মেসীকে ৫০০০/- টাকা করে মোট ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করে যশোর জেলা সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।উক্ত মোবাইল কোর্টে অভিযানে মণিরামপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights