• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভুল তথ্য দিয়ে শূন্য রিটার্ন: ভয় নয়, সচেতনতা বাড়াতেই সতর্কবার্তা — এনবিআর চেয়ারম্যান

Byadmin

আগস্ট ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
ভুল বা অসত্য তথ্য দিয়ে শূন্য রিটার্ন দাখিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান ভয় দেখানোর জন্য নয়, বরং করদাতাদের সচেতন করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“আমরা নতুন কোনো আইন করিনি, শুধু বিদ্যমান আইনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। বিভিন্ন স্থানে ও সোশ্যাল মিডিয়ায় শূন্য রিটার্ন দেওয়ার কৌশল শেখানো হচ্ছে— যা বিপজ্জনক। অডিটে পড়লে এসব মিথ্যা তথ্যের জবাব দেওয়া যাবে না।”

তিনি জোর দিয়ে বলেন, অসত্য তথ্য দেওয়া শাস্তিযোগ্য অপরাধ, তাই করদাতাদের সচেতন করাই মূল লক্ষ্য। অনলাইনে রিটার্ন দাখিলকে আরও সহজ ও আধুনিক করার কাজ চলছে, যেখানে প্রতিদিন ১০-২০ হাজার করদাতা রিটার্ন দিচ্ছেন।

এনবিআরে গণহারে চাকরিচ্যুতির গুজব প্রসঙ্গে তিনি বলেন,

“গণহারে বরখাস্তের ঘটনা ঘটেনি। সীমালঙ্ঘনকারীদের শোকজ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কাউকে অযথা চাকরিচ্যুত করতে চাই না।”

তিনি করদাতাদের উদ্দেশে আহ্বান জানান— রিটার্ন দাখিলে সত্য ও সঠিক তথ্য প্রদান করতে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights