• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভালোবাসার টানে পোল্যান্ড থেকে মাদারগঞ্জে ভেরোনিকা!

Byadmin

মে ৯, ২০২৬

শাহিন আলম হৃদয়,​মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:


এতদিন সংবাদপত্রের পাতায় বা টিভির পর্দায় ভিনদেশি তরুণীদের প্রেমের টানে বাংলাদেশে আসার খবর দেখা যেত। এবার তেমনই এক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মানুষ। ভালোবাসার টানে সুদূর ইউরোপের দেশ পোল্যান্ড থেকে মাদারগঞ্জে ছুটে এসেছেন সুন্দরী তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স।

উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন দীর্ঘ দিন ধরে পোল্যান্ডে প্রবাসী হিসেবে কর্মরত। সেখানে কাজের সুবাদেই পরিচয় হয় পোলিশ তরুণী ভেরোনিকার সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ দিনের সেই সম্পর্কের সফল পরিণতি দিতে সম্প্রতি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর স্ত্রীকে নিজের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে পোল্যান্ড থেকে সরাসরি মাদারগঞ্জে নিয়ে আসেন ইসমাইল। ভিনদেশি এই নববধূকে দেখতে ইসমাইলের বাড়িতে ভিড় জমাচ্ছে কৌতূহলী এলাকাবাসী। বাঙালি সংস্কৃতি ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ ভেরোনিকা।

ইসমাইল জানান, “ভালোবাসা যে কোনো ভৌগোলিক সীমানা মানে না, ভেরোনিকা তা প্রমাণ করেছে। সে আমার ও আমার পরিবারের সাথে খুব সহজেই মিশে গেছে।”
​অন্যদিকে, নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। ভেরোনিকা ও ইসমাইল দম্পতির আগামী জীবন যেন সুখের হয়, এটাই এখন মাদারগঞ্জবাসীর প্রার্থনা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights