• সোম. সেপ্টে ৭, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বীরগঞ্জে ২১৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

BySarker

সেপ্টে ৭, ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর :
দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ২১৫ পিস ট্যাপেন্টাডলসহ হারুন রশিদ জুয়েল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর জালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হারুন রশিদ জুয়েল ওই এলাকার জমির আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে জমির আলীর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় হারুন রশিদ জুয়েলের শয়নকক্ষ থেকে ২১৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের উপপরিদর্শক আলমগীর হোসেন। এ সময় এএসআই ইমরান জাহান, এনায়েতুল হক, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ ও জীবন কুমারসহ অভিযানের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার হারুন রশিদ জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও ডিউটি অফিসার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights