সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডর মোস্তফা জামান আরিফ কমোডর পদ থেকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করায় জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার পরিবারের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় শীর্ষ অপরাধ পত্রিকার পক্ষ থেকে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মোস্তফা জামান আরিফের যোগ্যতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেশ ও জাতির জন্য গর্বের। তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বিআইডব্লিউটিএ’র সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি নির্মূল হবে এবং সংস্থাটি দেশ ও জনগণের কল্যাণে নতুন দিগন্তের সূচনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে রিয়ার অ্যাডমিরাল মোস্তফা জামান আরিফ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবেন।
জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার পরিবার তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে।
