• সোম. জুন ১৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

Byadmin

এপ্রিল ২২, ২০২৬

সোহেল রানা:

ডিজেলের দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একই সঙ্গে পরিবহন খাতের বিদ্যমান সংকটের কথাও তুলে ধরেছে সমিতি। বিবৃতিতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধির ফলে পরিবহন পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি হয়ে গেছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights