• মঙ্গল. জুলা ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন লড়াই: বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল

ByShirso aparadh

জুলা ১৩, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অন্যতম আকর্ষণ ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যের দিক থেকেও এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান বাজারমূল্য অনুযায়ী দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে ফ্রান্সের স্কোয়াডের আনুমানিক বাজারমূল্য ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আর স্পেনের ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার

বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই এই সেমিফাইনালে খেলছেন। তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, যার বাজারমূল্য প্রায় ২৩৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যার মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার। ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের পেদ্রি গঞ্জালেস—দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে থাকা নরওয়ের আর্লিং হালান্ড কোয়ার্টার ফাইনালে দল বিদায় নেওয়ায় সেমিফাইনালে নেই।

দুই দলের স্কোয়াডে আরও বেশ কয়েকজন উচ্চমূল্যের ফুটবলার রয়েছেন। অন্তত ১১৭ মিলিয়ন ডলার বাজারমূল্যের সাতজন খেলোয়াড় এই ম্যাচে অংশ নিচ্ছেন। এছাড়া দুই দলের মিলিয়ে ২২ জন ফুটবলারের বাজারমূল্য ৫৮ মিলিয়ন ডলারের বেশি। এদের মধ্যে সাতজন স্পেনের এবং ১৫ জন ফ্রান্সের।

পজিশনভিত্তিক বাজারমূল্যের হিসাবে গোলরক্ষকদের ক্ষেত্রে এগিয়ে স্পেন। স্পেনের তিন গোলকিপারের সম্মিলিত মূল্য প্রায় ১১৪ মিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের গোলরক্ষকদের মোট মূল্য ৬৭ মিলিয়ন ডলার

রক্ষণভাগে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে ফ্রান্স। তাদের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭৩ মিলিয়ন ডলার, যেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩৭ মিলিয়ন ডলার

মিডফিল্ডে আবার এগিয়ে স্পেন। তাদের মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯১ মিলিয়ন ডলার, ফ্রান্সের ক্ষেত্রে যা প্রায় ৩৬৫ মিলিয়ন ডলার

সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় আক্রমণভাগে। ইয়ামালের মতো তারকা থাকা সত্ত্বেও স্পেনের তুলনায় ফ্রান্সের ফরোয়ার্ড ও উইঙ্গারদের বাজারমূল্য অনেক বেশি। ফ্রান্সের আক্রমণভাগের সম্মিলিত মূল্য প্রায় ৮৭৭ মিলিয়ন ডলার, যা তাদের আক্রমণভাগের গভীরতা ও শক্তিমত্তার প্রতিফলন।

বাজারমূল্যের হিসাব যাই বলুক না কেন, মাঠের লড়াইই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফাইনালে কারা জায়গা করে নেবে। তবে অর্থনৈতিক মূল্যায়নের বিচারে এই ম্যাচ ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত সেমিফাইনাল হিসেবে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights