• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফিতরার হার নির্ধারণ: সর্বোচ্চ ২,৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

Byadmin

ফেব্রু. ২৫, ২০২৬

চলতি ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজান মাস উপলক্ষে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় জানানো হয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে। গম বা আটা দিয়ে আদায় করলে অর্ধ সা (প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।

এ ছাড়া যবের ক্ষেত্রে এক সা (প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা, খেজুরের ক্ষেত্রে একই পরিমাণ বা ২ হাজার ৪৭৫ টাকা, কিশমিশের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা এবং পনিরের ক্ষেত্রে ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগের বাজারদর সংগ্রহ করে এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। তবে অঞ্চলভেদে খুচরা বাজারমূল্যের পার্থক্য থাকায় স্থানীয় দামে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন। সামর্থ্য অনুযায়ী নির্ধারিত পণ্য বা তার সমমূল্য দিয়ে ফিতরা আদায়ের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights