• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Byadmin

ফেব্রু. ১৯, ২০২৬

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ ফেব্রুয়ারি পাঠানো ওই বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের নির্বাচনী বিজয়কে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনগণ যে আস্থা প্রকাশ করেছেন, তা দেশের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর। একটি মুক্ত, উন্মুক্ত ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক গঠনে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে ওয়াশিংটন— এমন ইঙ্গিতও উঠে এসেছে চিঠিতে।

এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও শ্রমখাতে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে বিদ্যমান চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে “অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী” করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কূটনৈতিক মহলে এ বার্তাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights