• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পুলিশে ১৪,৫০০ নতুন পদ: আইনশৃঙ্খলা জোরদারে উদ্যোগ

Byadmin

এপ্রিল ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশ-এ নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টির ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নতুন পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল ১০ হাজারটি রয়েছে। এর ফলে পুলিশ বাহিনীর কার্যক্ষমতা বাড়বে এবং মাঠপর্যায়ে আইন প্রয়োগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে পুলিশ বাহিনীতে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংভিত্তিক নন-পুলিশ পদ ২ হাজার ৭৬২টি। এছাড়া, শূন্য থাকা ২ হাজার ৭০৩টি কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে।

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এসব ঘটনায় যথাক্রমে ৬০৪ জন ও ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। দ্রুত অভিযোগপত্র দাখিলের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিশ্লেষণ:
বিশেষজ্ঞদের মতে, নতুন পদ সৃষ্টির এই উদ্যোগ বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights