• মে ৩১, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদ্বোধন

Byadmin

অক্টো. ২১, ২০২৪

বিশেষ প্রতিনিধি সামিমা আক্তার:

সাবধানে চালাব গাড়ি “নিরাপদে ফিরব বাড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০২৪।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ পিরোজপুরের সামনে থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে সিও অফিস চত্বরে এসে শেষ হয়। রেলী শেষে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের,এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মোস্তাফিজুর রহমান শেখ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন্স মোঃ মুকিত হাসান খাঁন,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান, শ্রমিক দল নেতা আলিফ আহমেদ রাজিব,টি আই ওয়ান মোঃ সাইফুর চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,আমরা প্রথমেই চাই একটা নিরাপদ সড়ক,আর এই নিরাপদ সড়ক পেতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে রাস্তা পারা-পারের সময় ডানে বামে খেয়াল করে রাস্তা পার হতে হবে,কানে হেডফোন অথবা মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হওয়া যাবে না, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন ও ফোনে কথা বলবেন না, অন্যান্য গাড়ির ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আপনারা অবশ্যই সিটবেল বেদে গাড়ি চালাবেন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না,যত্রতত্র ওভারটেকিং করবেন না।
আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা পুলিশ সুপার মটর সাইকেল ড্রাইভারদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও হেলমেট বিতরণ করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights