• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নাগেরচর সড়ক সংস্কার নিয়ে মানববন্ধন, জবাবে জি.এম জুয়েল

Byadmin

নভে. ১, ২০২৫

আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর-দুর্গাপুর সড়ক সংস্কার কাজে বাধা অপসারণের দাবি জানিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনটি নেতৃত্ব দেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ ছাত্তার।

এ ঘটনায় নিজের নাম অভিযুক্তদের তালিকায় আসায় প্রতিক্রিয়া জানিয়েছেন নাগেরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জি.এম মোশাররফ হোসেন চেয়ারম্যানের ছেলে জি.এম আনিসুর রহমান জুয়েল।

তিনি বলেন, “রাস্তা সংস্কার কাজে বাধা অপসারণের দাবি তুলে এবং আমাকে অভিযুক্ত করে বিএনপি নেতা এম.এ ছাত্তারের নেতৃত্বে মানববন্ধনের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বরং রাস্তাটি প্রশস্ত করার সুবিধার্থে আমি আমার বাড়ির প্রায় ৪০০ ফুট সীমানা প্রাচীর ভেঙে দিয়েছি, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। তারপরও এম.এ ছাত্তার ব্যক্তিগত আক্রোশ ও মানহানির উদ্দেশ্যে মানববন্ধনসহ বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তিনি নিজেই আমার প্রতিবেশীদের দিয়ে রাস্তার দুই পাশের হালটের জায়গা সমানভাবে না নিয়ে আমার ক্ষেত্রে বৈষম্য করছেন।”

তিনি আরও বলেন, “আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এতে প্রকৃত চিত্র উদঘাটিত হবে এবং এলাকাবাসীও উপকৃত হবে।”

এদিকে, সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হলেও স্থানীয়দের অভিযোগ—এতে এলাকার সাধারণ মানুষের চেয়ে বেশি উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন এলাকার বিএনপি নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights