• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নরসিংদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

Byadmin

জুন ৫, ২০২৪

সোহরাব হোসেন মুন্না,রায়পুরা ,নরসিংদী :
৩ জুন সোমবার বিকাল ৬ টার দিকে নরসিংদীর ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত হামিদ খাঁন মার্কেটের মেসার্স মোল্লা ট্রেডার্সে প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনা ঘটে,
এই ঘটনা দেখে জনমনে আতংক ছড়িয়ে পড়ে,এমনিতেই নরসিংদীতে কয়েক দিনের ব্যবধানে তিনটি হত্যাকান্ডের ঘটনা ঘটায় একালাবাসী আতংকিত হয়ে আছে,
মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিত মোল্লা (৪০) জানান তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজ করছিলেন এমন সময় সন্ত্রাসী রবিউল ইসলাম আমাকে লক্ষ করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে ভাগ্য ভালো গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় আমি প্রানে বেঁচে যাই, এই ঘটনায় নরসিংদী মডেল থাকায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি,
তিনি আরও বলেন সন্ত্রাসী রবিউল আমার কাছে দীর্ঘদিন যাবৎ ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে,
চাঁদার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে,
প্রকাশ্যে গুলি ছুড়ার ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়,

রবিউল ইসলাম চিনিশপুর ইউনিয়নের কামাল ভুইয়ার পুত্র এবং নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেধাবী ছাত্রনেতা সাদেকুর রহমান সাদেক ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নং আসামী,এই ঘটনার বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন গুলি করার ভিডিওটি দেখেছি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমরা কাজ করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights