• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নবনির্বাচিত ২৯৭ এমপির শপথ এর তারিখ জানালেন শফিকুল ইসলাম

Byadmin

ফেব্রু. ১৪, ২০২৬


একরামুল হক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠিত হতে পারে এবং এ বিষয়ে কোনো দীর্ঘসূত্রতার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন সংসদ সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই সংসদের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের ভিত্তিতে ২৯৭ আসনের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিতে যাচ্ছেন। বাকি আসনগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights