• শুক্র. জুলা ১০, ২০২৬

নতুন বাংলাদেশে পুলিশ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

Byadmin

মার্চ ২৮, ২০২৬

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে।w

শনিবার (২৮ মার্চ) সকালে প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে একটি নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনই সরকারের অন্যতম অগ্রাধিকার।

স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে উঠতে হবে। পুরনো ব্রিটিশ আমলের পুলিশ আইন পরিবর্তন করে আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং ডিজিটাল অপরাধ মোকাবিলায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ নবীন কর্মকর্তাদের ‘পরিবর্তনের সৈনিক’ আখ্যা দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের মূল দায়িত্ব। তিনি সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আইনের চোখে সবাই সমান—সে যেই হোক না কেন।

অনুষ্ঠানে তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন। পুলিশের বর্তমান পোশাক নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচে ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তবমুখী প্রশিক্ষণে অংশ নেবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights