• মে ৩১, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নগরকান্দায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

Byadmin

নভে. ৭, ২০২৪

 নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের  নগরকান্দায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  নগরকান্দা  উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, আব্দুস সাত্তার মন্ডল ,স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক রেজাউল আলম রিজু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ,ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা জামাল,খালিদ,মহিলা দল নেত্রী নারগিছ আক্তার, মাহমুদা খানম,  ছাত্র দল নেতা সুজন,জিসান  প্রমুখ। 

আলোচনা সভা শেষে র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights