• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নওগাঁর ৩ আসনের সাবেক এমপি ছেলিম উদ্দীন তরফদারের ভাগ্নে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল হোসেন পুলিশের হাতে আটক

Byadmin

সেপ্টে. ২৬, ২০২৪

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার মাছের মোড় থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত সাঈদ হাসান তরফদার শাকিল নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে। তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেল-জুলুমসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights