• মঙ্গল. আগ ৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

ByShirso aparadh

আগ ৪, ২০২৬

ধামরাই প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শালীনতা ও ভদ্রতার সীমা অতিক্রম করেছে। তারা বলেন, এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বক্তারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সতর্ক করে তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights