• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুমকীতে আঠারোগাছিয়া কমিউনিটি ক্লিনিকে রোগীর উপর নির্যাতনের অভিযোগ

Byadmin

সেপ্টে. ২০, ২০২৫

জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) ॥

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণের সময় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সিএইচপি (কমিউনিটি হেলথ প্রোভাইডার) তরিকুল ইসলাম রাসেল পাল্টা দাবি করেছেন, রোগীরাই তাকে বাঁশ দিয়ে আঘাত করেছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাসেল প্রায়ই মাদক সেবন করে নারীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও দুর্ব্যবহার করেন। স্থানীয় যুবক জলিল বলেন, “মহিলা রোগীরা একা রাসেলের কাছে ওষুধ নিতে ভয় পান। সম্প্রতি তিনি এক মহিলাকে শারীরিকভাবে হয়রানি করেছেন।”

অভিযুক্ত রাসেল সাংবাদিকদের কাছে দাবি করেন, “আমি ঈসা নবী। আমার ওস্তাদ ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন তালুকদার।” তিনি আরও জানান, নারী নির্যাতন মামলায় তিনি তিন মাস জেল খেটেছেন এবং নেশা থেকে মুক্তির জন্য নয় মাস রিহ্যাবে ছিলেন। তবে চায়ের কাপ ভাঙা বা ক্লিনিকের মালামাল বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে দুমকী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এস এম শহিদুল ইসলাম মিঠু বলেন, “রাসেল মানসিকভাবে অসুস্থ। স্থানীয়রা তার দ্রুত প্রত্যাহারের দাবি তুলেছেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights