• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দাউদকান্দিতে গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

Byadmin

জুন ১২, ২০২৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দির উপজেলার পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনজুরুল আলম মোল্লা বলেন, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী রাসেল ও ট্রাকের হেল্পার নিহত হন। দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনায় তিনটি গরুও মারা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights