• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

BySarker

জুলা ১৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে রোববার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের শীর্ষ সামরিক নেতৃত্ব এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়া তিনি তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights