• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাস উপজেলা জাসের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হাসান মুন্সী দলের জন্য নিবেদিত প্রাণ, রাজনীতিতে সততা ও ত্যাগের প্রতীক

Byadmin

অক্টো. ৬, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর রাজনীতিতে এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম মোঃ নাজমুল হাসান মুন্সী। তিনি বর্তমানে তিতাস উপজেলা জাসদের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের এই নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে দলের আদর্শ, কর্মসূচি ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে দলের কঠিন সময় যখন রাজপথ ফাঁকা, তখনও নাজমুল হাসান মুন্সী সাহসের সঙ্গে দলের পতাকা হাতে রাজপথে ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, তিনি সর্বদা সংগঠনের ঐক্য বজায় রাখা, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা ও জাসদের আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের সেবা। দল যখন বিপদে থাকে, তখনই প্রকৃত কর্মীর পরিচয় দিতে হয়। আমি জাসদের আদর্শে বিশ্বাসী, জীবনের শেষ পর্যন্ত এই আদর্শ ধরে রাখবো।”

তৃণমূল নেতাকর্মীরা জানান, নাজমুল হাসান মুন্সী শুধু রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সমাজসেবীও। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন, যা তাকে এলাকার মানুষের কাছে একজন প্রিয় নেতায় পরিণত করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights