• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন।।

Byadmin

অক্টো. ২, ২০২৫

আব্দুল আজিজ, কুমিল্লা (উ) প্রতিনিধি:

১ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রথম ছাত্রবিষয়ক সম্পাদক, জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক সফল মন্ত্রী ও সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বনামধন্য শিক্ষক এবং কুমিল্লার গর্বিত সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন ।

রাজনীতিতে কিংবদন্তিতুল্য সফলতা অর্জনকারী এই নেতা দেশ-বিদেশে সমানভাবে খ্যাতি ও সম্মানের আসনে অধিষ্ঠিত। মেধা, মনন, প্রজ্ঞা ও বিচক্ষণতার সমন্বয়ে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত।

জন্মদিন উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, এতিম ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম। এছাড়া নেতা-কর্মীরা কেক কেটে তাঁদের প্রিয় নেতার জন্মদিন উদযাপন করবেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা থেকে রাজনীতিতে এসে তিনি হয়ে ওঠেন একজন প্রবীণ ও সফল রাজনৈতিক নেতা।

নিজের ৮০তম জন্মদিনে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সুস্থতা কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights