• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ট্রাফিক পুলিশকে টেস্টার দিয়ে আঘাত, অটোরিকশা চালক আট

Byadmin

অক্টো. ১০, ২০২৫

মনির হোসেন : গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশের মাথায় টেস্টার দিয়ে আঘাত করেছে এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাফিক পুলিশ সদস্যের নাম মো. সাঈদ (৫০)। তিনি টঙ্গী পূর্ব ট্রাফিক জোনে কনস্টেবল পদে কর্মরত। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।

আটক অটোরিকশা চালকের নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় স্টেশন রোডে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু এক পর্যায়ে মুস্তাকিন নামে এক অটোরিকশা চালক নির্দেশ অমান্য করে মেইন রোডে উঠতে চাইলে সাঈদ তার হাতে থাকা ধারালো টেস্টার দিয়ে রিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক পুলিশের হাত থেকে টেস্টারটি কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার পরপরই হামলাকারী অটোরিকশা চালক মুস্তাকিনকে আটক করা হয়েছে। আহত ট্রাফিক পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights