• শুক্র. সেপ্টে ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম পর্ব জুবায়েরপন্থিদের

BySarker

সেপ্টে ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের জানুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। তুরাগ তীরে প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের আহমদ পক্ষের অনুসারীরা অংশ নেবেন। তিন দিনব্যাপী এই পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এরপর ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে মাওলানা ওয়াসিফুল ইসলাম তথা সাদপন্থি পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বও ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে ইজতেমার আয়োজন, মাঠ ব্যবস্থাপনা ও অংশগ্রহণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময়ে উত্তেজনা ও বিরোধ দেখা দিয়েছে। এবার দুই পক্ষকে পৃথক সময়ে ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তুরাগ তীরে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দুই পর্বের ইজতেমাকে কেন্দ্র করে এবারও ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights