• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঘুমধুম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

Byadmin

সেপ্টে. ১৩, ২০২৫

সাইফুল ইসলাম: কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় তিন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলপাড়া এলাকায় টহল বাড়ানো হয়। মিয়ানমার দিক থেকে সন্দেহজনকভাবে আসা তিনজনকে আটক করে ঘুমধুম বিওপির জোয়ানরা। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। আটকরা হলো—মো. হাসান (২৫), এনাম করিম (২৫) ও মো. আয়াস (২১)।

অভিযান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন,

“সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঘুমধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল হাসান আযাদ বিজিবির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন,

“সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতায় সীমান্তে মাদক চোরাচালান অনেকটাই কমেছে। আমরা চাই এ ধারাবাহিকতা বজায় থাকুক।”

আটক তিন পাচারকারীকে ইয়াবাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights