• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

গাইবান্ধায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ।।

ByMahfuz Sarker

আগ ২৪, ২০২৫

সালাহউদ্দিন কাশেমঃ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার( ২৪ আগস্ট) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত লিফলেট শহরের নতুন বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন অলিগলি, পাড়া,মার্কেট ও বাজারে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি”র সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক আমান উল্লা সাজু, শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব খান মোঃ ওয়াহিদ সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিক সহ জেলা ও সদরের নেতাকর্মীগন।

কেন্দ্রীয় বিএনপি’র গ্রাম বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবী উপস্থাপন করেছেন।
সেই দাবী সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবী দফা সবার কাছে পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপি”র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights