• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খুলনায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে মহানগর জামায়াত আমীর মাহফুজুর রহমান

Byadmin

এপ্রিল ৪, ২০২৬

শাব্বির আহমদ, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী মসজিদের পাশে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights