• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কোকোর স্মৃতিতে নীরব শ্রদ্ধা:আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তারেক রহমানসহ পরিবারের দোয়া

Byadmin

জানু. ২৪, ২০২৬

এস এম শাহজালাল :
আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে দিনটি পালন করছে তার পরিবার ও বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি এবং তাদের দুই কন্যা জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পুরো আয়োজনজুড়ে ছিল এক আবেগঘন ও নীরব পরিবেশ।

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। তিনি সক্রিয় রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক টানাপড়েনের বাইরেও দুই ভাই—তারেক রহমান ও কোকোর মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও আরাফাত রহমান কোকোর স্মৃতি আজও তার পরিবার ও বিএনপির নেতাকর্মীদের মাঝে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights