মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে বুধবার (৫ জুন) দুপুর ২টায় পিটিআই অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একক অভিনয়ে দ্বিতীয় হয় তিতাস উপজেলা কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজুরুন নাহার।
টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট আর্চনা কুন্ড এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী সুপারিন্টেনডেন্ট দেলোয়ারা কুলসুম,রৌশন আরা চৌধুরী,ইন্সট্রাক্টর সাধারণ মো.আবদুল গফুর,মো.আবদুর রশিদ,মো. গোলাম হাক্কানী,মো.শাহিন সারোয়ার,মীর আনিসুজ্জামান ইমন,আইরিন আক্তার রিংকি, সাইফুল ইসলাম তালুকদার,তানভীরা তাসনীম প্রমূখ।
