• মঙ্গল. জুলা ১৪, ২০২৬

কুমিল্লা উত্তর জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ByShirso aparadh

জুলা ১৩, ২০২৬

কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে পূর্ববর্তী কমিটির কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে যে মূল্যায়ন বা সমালোচনার কথা প্রচারিত হচ্ছে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights