• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

Byadmin

সেপ্টে. ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কাতারের ওপর ইসরাইলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বভৌম কাতারের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা শুধু একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বৈশ্বিক শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশ সরকার একে অযৌক্তিক ও অবৈধ আক্রমণ হিসেবে আখ্যায়িত করে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বারবার এ ধরনের হামলা প্রমাণ করে যে ইসরাইল আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে এবং বৈশ্বিক শান্তি রক্ষার প্রচেষ্টাকে ব্যাহত করছে। এজন্য দায়বদ্ধতা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়ে বিশ্ব শক্তিগুলোর জোরালো ভূমিকা রাখা জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights