• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Byadmin

সেপ্টে. ২৬, ২০২৫

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা):

বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারকরণ ও মান উন্নয়নে আমতলী পৌরসভার হলরুমে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

কনসার্ন-এর সহযোগিতায় আরএমএসসিএএইচ প্রকল্পের আওতায় এনএসএস এ সভার আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহমুদুল হক আযাদ, আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. চিন্ময় হাওলাদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. ইলিয়াস খান রানা, আমতলী হাসপাতালের আরএমও ডা. রোকনুজ্জামান খান সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।

সভায় বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ স্থানীয় স্বাস্থ্যসেবার নানা সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এতে জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights