• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ

ByShirso Aparadh

আগ ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। এতে ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছিল।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রিটের তীব্র বিরোধিতা করে বলেন, যে সংশোধনী জনগণের রায়ের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে, তাতে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। পরে আদালত তাঁদের পর্যবেক্ষণে উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ, আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালেও আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা পরবর্তীতে হাইকোর্টের একক বেঞ্চ খারিজ করে দেন। 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights