• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

৪০ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ৫

আব্দুল আহাদ হোসেন : র‍্যাব-৩ ২২ মে ২০২৪ তারিখ রাত ০১০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টোল-প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ ফারুক (৩৫), পিতা-মৃত দবির উদ্দিন, সাং-শিবগঞ্জ, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও এবং তার অপরাপর সহযোগী ২। মোঃ সুমন আলী (২৮), পিতা-মোখছেদুল, সাং-পাইকপাড়া, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, ৩। রুবেল আলী (৩০), পিতা-আঃ জব্বার, সাং-কাসাইপাড়া, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, ৪। মোঃ সজীব (২০), পিতা-মোঃ হাসান, সাং-ব্যাংকার হাট, থানা-ভোলা সদর, জেলা-ভোলা ও ৫। মোঃ রানা (২২), পিতা-জাহাঙ্গীর, সাং-নৈকাটি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।গ্রেফতারকৃত ফারুক উক্ত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় যাত্রীবেশে যাত্রী পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করতো। চক্রটি গতরাতে একটি মাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের নামে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে আসার সময় সোনারগাঁও থানাধীন মেঘনা টোলপ্লাজা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক গ্রেফতার হয়। এসময় তাদের নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights