• শনি. জুলা ১১, ২০২৬

স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

ByShirso aparadh

জুলা ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর বনানীতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হাসনাত নূর চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গত ৯ জুলাই রাত ১১টার দিকে বনানীর ‘গল্ফ হাইটস’ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হাসনাত নূর চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী থানার রহিমপুর এলাকার মো. নুরুল কাদের চৌধুরীর ছেলে। মামলার নথিসূত্রে জানা যায়, এর আগেও তিনি মালয়েশিয়ায় অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে কারাভোগ করেছেন।

​মামলার এজাহার ও বাদীপক্ষের তথ্যানুযায়ী, ২০১৫ সালের ১৮ আগস্ট পারিবারিকভাবে সুইডেনপ্রবাসী সাদিকা রহমানের (৩৭) সঙ্গে হাসনাতের বিয়ে হয়। সাদিকা বর্তমানে ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন এবং তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

​ভুক্তভোগী সাদিকা রহমান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হাসনাত তাকে নিয়মিত নির্যাতন করতেন। এর আগেও কয়েক দফায় ৯ লাখ টাকা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। বর্তমানে হাসনাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন এবং জুয়ার অর্থের যোগান দিতে স্ত্রীর ওপর ৫০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে তালাক দেওয়া ও অন্যত্র বিয়ের হুমকি দেন।

​গত ২৮ জুন রাতে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে সাদিকা ও তার সন্তানকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর সাদিকা রহমান রাজধানীর মহানগর হাকিম আদালত নং-৫-এ ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি সিআর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা মূলে পুলিশ তাকে গ্রেফতার করে।

​বাদীপক্ষের আইনজীবী জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। ভুক্তভোগী ও তার নাবালক সন্তানের ওপর এমন নির্যাতনের ঘটনায় তারা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights