• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে উজিরপুরে শুরু ভূমি মেলা ২০২৬

ByShirso aparadh

মে ২০, ২০২৬

বরিশাল বিভাগীয় ব্যুরোঃ
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে বরিশালের -এ শুরু হয়েছে ভূমি মেলা ২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রশাসনের ডিজিটাল রূপান্তর, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) -এর সভাপতিত্বে এবং কানুনগো -এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি , উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি , -এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের আগে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ভূমি সেবার মানোন্নয়ন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আলী সুজা বলেন, “ভূমি মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এ সংক্রান্ত সেবা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণ পেতে পারে, সেজন্য সরকার ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে।” তিনি আরও বলেন, “ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ভূমি প্রশাসনে নতুন যুগের সূচনা করেছে। বর্তমানে অনেক সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।” তিনি আরও বলেন, “দালালমুক্ত পরিবেশে সরাসরি সেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করতে এবং ভূমি সংক্রান্ত তথ্য সহজে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন তথ্য ও সেবা স্টল পরিদর্শন করেন। সেখানে আগত দর্শনার্থীদের নামজারি, খতিয়ান, মৌজাম্যাপ, ভূমি উন্নয়ন কর এবং অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights